হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৪:২৮ পূর্বাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, একজন করে মারা গেছে সিলেট ও রংপুর বিভাগে। খবর বিডিনিউজের।

গত ১৫ মার্চ থেকে সংক্রামক এ ব্যাধির লক্ষণ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩০ জনে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তখন থেকে হিসাব ধরলে, গেল প্রায় সাড়ে চার মাসে হামের উপসর্গ নিয়ে দেশে সবচেয়ে বেশি ৩২০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৭ জন। এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন