হান্টাভাইরাসে মৃত্যু ৩, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ‘এমভি হন্ডিয়াস’ নামের ওই জাহাজে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ভাইরাসটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি কোভিড১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো কোনো বৈশ্বিক মহামারির পরিস্থিতি নয়। সংস্থাটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারকোহভ বলেছেন, হান্টাভাইরাসের সংক্রমণ পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এবং বর্তমানে এটি একটি নির্দিষ্ট জাহাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। খবর বাংলানিউজের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাহাজটিতে থাকা সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলি হামলায় লেবাননে নিহত ১২
পরবর্তী নিবন্ধরাতে রাস্তায় ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৪০ কুপ্রস্তাব