চট্টগ্রাম– ৫ হাটহাজারী– বায়েজিদ আসনে বিজয়ী প্রার্থী নব নির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সমগ্র হাটহাজারী বায়েজিদ এলাকাই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার। এই ঘর, এই পরিবারের সুখ, শান্তি সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া, প্রথম অগ্রাধিকার। তাই হাটহাজারী ও বায়েজিদকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ, শান্তি সমপ্রীতির একটি সমৃদ্ধ সংসদীয় এলাকা হিসাবে গড়ে তোলতে চাই। তিনি গতকাল শুকবার বিকালে মীর বাড়িতে তাঁকে সংর্বধনা জানাতে আগত নেতাকর্মী সমর্থকসহ এলাকাবাসীর উদ্দ্যেশে একথা বলেন। উপস্থিত জনতার উদ্দ্যেশে মীর হেলাল বলেন, আপনাদের প্রদত্ত রায় আমার কাছে আমানত। আমি কথা দিচ্ছি আপনাদের আমনাতে সম্মান আমৃত্যু রক্ষা করবো। আর সমগ্র দেশবাসী আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপর আস্থা রেখেছে।
আমার বিশ্বাস উন্নয়নের ব্যাপারে তারেক রহমানের সরকারকে বলতে হবে না। আল্লাহপাক সহায় থাকলে তার উন্নয়ন– পরিকল্পনার সাথে আপনার আমার পরিকল্পনা মিলে যাবে। হাটহাজারী বায়েজিদে ব্যাপক পরিবর্তন হবে।
এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শোকরানা মাহফিলে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপোসহীন দেশনেত্রী জিয়া বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, আবদুল মন্নান দৌলত, মোহাম্মদ শাহেদ, অ্যাড. রিয়াদ উদ্দীন, উত্তর জেলা যুবদলের সি. যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












