হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের নবনির্বাচিত ২০২৬–২৭ মেয়াদের কার্যকরী পরিষদের অভিষেক, শপথ ও দায়িত্ব গ্রহণ গত রোববার হাটহাজারীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. ইব্রাহিম খলিল।
সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. শাহাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. জামশেদুল হাসান কবির, মো. ইসমাইল হোসাইন, সভাপতি মো. আনিস ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম চৌধুরী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. সোহেল, মো. এমদাদুল হোসেন লিটন, মো. শাহাব উদ্দিন, ডা. মো. ছালামত উল্লাহ সুমন, মো. মামুন, মো. গিয়াস উদ্দিন, মো. মহিউদ্দীন, মো. জানে আলম, মো. শাহেদুল করিম, মো. মোজাম্মেল হোসেন ও মোহাম্মদ আবু সিরাজ। প্রেস বিজ্ঞপ্তি।







