হাটহাজারীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ মিনি ট্রাকসহ গ্রেপ্তার ২

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রিপিসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ওয়ালটন শোরুমসংলগ্ন খাগড়াছড়িচট্টগ্রাম সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)। এ সময় অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ (মিনি ট্রাক) জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ২৩৮ পিস শাড়ি ও ২৪৬ পিস থ্রিপিস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ১৭ বছরের সব গুম-খুনের বিচার চায় মজলুমের পার্লামেন্ট : বিরোধীদলীয় নেতা
পরবর্তী নিবন্ধকাঠ দিয়ে মাথায় আঘাত চাচাতো ভাইয়ের, আহত ব্যবসায়ীর মৃত্যু