হাজী ক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীস্থ স্বেচ্ছাসেবী সংগঠন হাজীক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২০২৬ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শুক্রবার (২১ আগস্ট) বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। হাজী ক্যাম্প একাদশ ক্লাবের সভাপতি মো. আলী রেজার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু, সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মো. জহুর মিয়া, উপদেষ্টা আবু বকর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আলী আজগর। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. হারুন বেগ, আরাফাত হোসেন রিয়াদ, শাহ আলম (ছালেক), নুরুল আলম, সালাহ উদ্দিন মুন্সী, নাজিম উদ্দিন, জহির উদ্দিন জিল্লু, আবুল মিয়া মিন্টু, ওয়াসিম, রনি, জাহাঙ্গীর আলম ও লিমন পারভেজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলম বলেন, ‘জিপিএ৫ পেয়েই বসে থাকলে চলবে না, এটা কেবল একটি প্রাথমিক স্বীকৃতি। শিক্ষার পরিবেশ যখন নানামুখী চ্যালেঞ্জের মুখে, সেই সময়ে ধৈর্য ধরে এমন চমৎকার ফলাফল করা সত্যিই গর্বের।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘তোমাদের একাগ্রতা, ধৈর্য্য ও শিক্ষকঅভিভাবকদের সমন্বিত কষ্টের ফলেই এই সাফল্য। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওষখাইন পাক পঞ্জতন শাহ আলি রজা (রা.) ট্রাস্টের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমেরিন একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি