হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরানের সোমবারের নির্ধারিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ পরিবহণ এবং আন্তর্জাতিক ওই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল ওমানে। খবর বিডিনিউজের।

তবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তার এমন ঘোষণায় ভবিষ্যতে কূটনৈতিক সমঝোতার আশা আরও ফিকে হয়েছে। ইরান বলছে, আঞ্চলিক কিছু দেশ বৈঠক পিছানোর অনুরোধ জানিয়েছে এবং ওমানের সঙ্গে যৌথভাবেই বৈঠক পিছানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বদর আলবুসাইদি রোববার এক্সে এক পোস্টে বৈঠক পিছানোর ঘোষণা দেন। বৈঠকে যে ৮ দেশের যোগ দেওয়ার কথা ছির তাদের পতাকাও পোস্ট করেন তিনি। বদর বৈঠক অনুষ্ঠানের নতুন কোনও তারিখ জানাননি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৩৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআগের চেয়ে দ্রুত গলছে হিমালয়, ঝুঁকিতে ভারতের অর্থনীতি