যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও শিবন জিলিস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। এই ধনকুবেরের সঙ্গে চারটি সন্তানের জননী জিলিস জানিয়েছেন, হঠাৎই তাদের বিচ্ছেদ হয়েছে। এক্সে মাস্ক তাকে আনফলো করার পর গত শুক্রবার জিলিস একটি নোটে লিখেছেন, কোনো সতর্কতা ছাড়াই এক সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া খুবই কঠিন, তবে মাঝেমধ্যে পরিস্থিতি এমনই হয়। উল্লেখ্য, মাস্ক জিলিসকে শুক্রাণু ডোনেট করার পর ২০২০ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নোটের পাশাপাশি মাস্কের সঙ্গে হওয়া সামপ্রতিক চ্যাটের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন জিলিস। সেখানে জিলিস মাস্ককে লিখেছিলেন, ব্রেকফাস্টে আপনার সঙ্গে দেখা করে সত্যিই খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ভালোবাসি। এর জবাবে গত ২৪ সেপ্টেম্বর মাস্ক লিখেছিলেন, আমিও তোমাকে ভালোবাসি। টেসলা প্রধান পরবর্তীতে জিলিসকে টেঙট করে জানান যে, গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যে তিনি তাকে আমন্ত্রণ জানাতে পারতেন, বিষয়টি তার খেয়াল ছিল না। খবর বাংলানিউজের।
ওই বার্তা আদান–প্রদান এবং বিচ্ছেদ নিয়ে তার নোট প্রকাশের মধ্যবর্তী দিনগুলোতে, অর্থাৎ গত ২৭ সেপ্টেম্বর জিলিস একটি সংক্ষিপ্ত আপডেট পোস্ট করে লিখেছিলেন, নতুন দিন, নতুন জীবন। নিজের নোটে টেসলা প্রধানের সঙ্গে কাটানো ভালো সময়গুলোর কথা স্মরণ করার সময় জিলিসের লেখায় বেদনার সুর ফুটে ওঠে। জিলিস জানান, তিনি মাস্ককে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন এবং যোগ করেন যে, মাস্ক তাকে একশ জীবনের সমপরিমাণ জ্ঞান দিয়েছেন এবং তার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছেন।
তিনি আরও লেখেন, আমার কষ্ট হচ্ছে, তবে ইলন মাস্কের প্রতি আমার গভীর টান রয়েছে। আমি সবসময় তার সুখের জন্যই প্রার্থনা করব। সাবধানে থেকো, ইলন, পৃথিবী সত্যিই ভাগ্যবান যে তোমার মতো কেউ এখানে আছে।
মাস্ক ও জিলিস ২০২১ সালে স্ট্রাইডার ও আজুর নামের যমজ সন্তানের বাবা–মা হন। পরে ২০২৪ সালে তাদের আরকাদিয়া নামের একটি কন্যাসন্তান জন্ম নেয়। এছাড়া এ দম্পতির কনিষ্ঠ সন্তান শেলডনের জন্ম হয় ২০২৫ সালে। চার ভিন্ন সঙ্গীর মাধ্যমে মাস্কের অন্তত ১৪ জন সন্তান রয়েছে। এ বিচ্ছেদের বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।












