হকিতে চাইনিজ তাইপেকে হারালো বাংলাদেশের মেয়েরা

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

এশিয়া কাপ অনূর্ধ্ব১৮ হকি প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা গতকাল সোমবার প্রথম জয়ের দেখা পেয়েছে। বাংলাদেশ ২০ গোলে চাইনিজ তাইপেকে হারিয়েছে । ২৯ মিনিটে কনা আক্তার বাংলাদেশকে এগিয়ে নেন। পেনাল্টি কর্নার থেকে আসে প্রথম গোল। ৫৫ মিনিটে রিয়া আরলিন আক্রমণ থেকে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। ম্যাচসেরা হয়েছেন তন্নী। আজ মঙ্গলবার চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে জাপানের কাছে তারা ১২ গোল হজম করেছিল।

পূর্ববর্তী নিবন্ধচূড়ান্ত পর্ব সামনে রেখে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধশীঘ্রই আগ্রাবাদ জাম্বুরি মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করা হবে