স্মরণের আবরণে একটি অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সায়েম উদ্দিন | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ–এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টায় নগরীর চৈতন্যগলি কবরস্থানে কোরানখানি, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট–চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ–চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার মোজাফ্‌ফর আহমদ। সবাইকে আমন্ত্রণ জানাই। এরকম স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এক কৃতী পুরুষকে প্রজন্মের মাঝে তুলে ধরতে পারি।

পূর্ববর্তী নিবন্ধআত্মার কাছাকাছি যার বাস সেই পরম বন্ধু
পরবর্তী নিবন্ধমুজিব জাতির রূপকার