সোশ্যাল মিডিয়ার ভয়াবহ বিপদ আজ অনস্বীকার্য। অশ্লীলতা–বেহায়াপনা মাত্রা ছাড়িয়ে গেছে। প্রযুক্তি ব্যবহারকে সতর্কতার সাথে কাজে লাগাতে হবে। নিজেকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে নিজে চেষ্টা করে না– আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করে দেন না। তাই আমাদের জোর প্রচেষ্টা চালাতে হবে। ইসলামের জজবার কাছে কোনো অস্ত্রই কার্যকর নয়। সেই খোদায়ী জজবাকে কাজে লাগাতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাদে মাগরিব ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ শরীফে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বিভিন্ন পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠান শাখার সাথে মতবিনিময় সভায় আওলাদে রাসূল, পীর–এ–বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাজিআ) সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাজিআ)। বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্ (মাজিআ)।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক ও আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য আশফাক আহমেদ, ড. সাইফুল আলম, তৌহিদুল করিম, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান।
আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ারের সঞ্চালনায় সভায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, পেশাজীবী ও ছাত্রদের পক্ষে বক্তব্য দেন, ল’য়ারস উইংয়ের অ্যাড. লিয়াকত আলী, অ্যাড. ফয়েজ, অ্যাড. দিদার, ডক্টরস’ উইংয়ের ডা. মাহবুবুর রহমান, ডা. সায়েম, ডা. আকিল বিন তাহের, ইঞ্জিনিয়ারস’ উইংয়ের ইঞ্জিনিয়ার বদরুদ্দোজা, ইঞ্জিনিয়ার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আইয়ুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাশেদুল বারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইরফান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সকলের জন্য দো’আ করেন হুজুর কেবলা আল্লামা পীর সাবির শাহ্ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।











