উত্তর আমবাগান আদর্শ সমাজ উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতা ও সেতু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বৈশাখী কাবাডি টুর্নামেন্ট গত ১৭ এপ্রিল সম্পন্ন হয়েছে। পুরুষদের ৬টি এবং মহিলাদের ৪টি দল এতে অংশগ্রহণ করে। পুরুষ বিভাগে ইছামতী ৩১–২৪ পয়েন্টে হালদাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মহিলা বিভাগে রাঙ্গুনিয়া ২৬–২২ পয়েন্টে হাটহাজারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ঐদিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজসেবক এড. এম আর মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. হাসান মারফ রুমী,সিজেকেএস কাউন্সিলর মো. হারুন অর রশীদ ও মো. মোশারফ হোসেন লিটন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ডা. মো. সালাউদ্দিন আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আম্পায়ার জাহেদা বেগম ও মো. ইশতিহাদ হোসেন শিপন। খেলা শেষে উভয় দলকে চ্যাম্পিয়ন,রানার আপ ট্রফি ও মেডেল প্রদান করা হয়।












