সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরাঙ্গন সঙ্গীতালয় চট্টগ্রামের শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্প্রতি টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডেসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তিনকড়ি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রাহুল সরকার, এস কে এম শিপিং অ্যান্ড লজিস্টিকস সার্ভিসের প্রোপ্রাইটর মিহির কান্তি নাথ, কবি মনিরুল মনির ও নাট্যজন অ্যাডভোকেট দীপক কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সুরাঙ্গনের অধ্যক্ষ ও নজরুল সংগীতশিল্পী পূরবী চক্রবর্তী। সভাপতিত্ব করেন অধ্যাপক ও সাহিত্যিক বিশ্বজিৎ চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন কথাসাহিত্যিক বিচিত্রা সেন।
সংগীতসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন অন্তিকা, ঊষা, আদ্রিতা, প্রিয়ন্তী, শ্রীরুপা, ঋত্বিকা, তনুশ্রী, প্রেক্ষা, ঋদ্ধিমা, মুগ্ধ, সজনী, সুপর্ণা, অস্মি, আয়ুষ্মান, অনন্যা দাশ, কায়াত আহমাদ, মুনতাহার, তাসনিম, অদ্রিতা, শ্রুতি, অদ্রিজা, দেবাদ্রিতা, শ্রুতি নন্দী, প্রজ্জ্বল, প্রিয়ন্তি, পূর্ণতা, আকৃতি, স্বীকৃতি, অঙ্কিতা দত্ত, অর্ণিষা রায়, পন্থি দাশ, অনন্যা বণিক, মিথুন চক্রবর্তী, শ্রেয়া দে, অনন্যা রুদ্র, হৃদিতা নাথ, অনুষ্কা দত্ত, পূর্ণতা বিশ্বাংগ্রী, অবন্তিকা দেব, শ্রীশান দাশ, অংকিত বিশ্বাস, ধ্রুব দে, ইন্দ্রনীল দত্ত, ঈষাণ মল্লিক, অঙ্কিতা দত্ত, মিথুন চক্রবর্তী, পুতুল চক্রবর্তী, পন্থি দাশ, অবন্তিকা দেব, রাহুল সরকার, ঋদ্ধিমা চক্রবর্তী, আকৃতি দাশ, স্বীকৃতি দাশ, অসমি দত্ত, অনি দত্ত, প্রজ্জ্বল নন্দী ও শ্রুতি নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।










