একটা ছবি দেখছিলাম প্রাথমিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী যাচ্ছে বিদ্যালয়ের দিকে । পিঠে স্কুল ব্যাগ আর তাদের দিকে তাকিয়ে হতাশার দৃষ্টিতে অতিক্রম করছে তিনজন সুবিধাবঞ্চিত শিশু যাদের পিঠে ব্যাগ নয় বস্তা।তাদের বস্তায় ভরা রাস্তার লোহা, কাঠ আর প্লাস্টিক এর খালি বোতল। যাচ্ছে উল্টো পথে বাজারের দিকে। ছবিটি মনে দাগ কেটেছিলো। আর ভাবছিলাম আহা সবার পিঠে যদি স্কুল ব্যাগ থাকতো। সব কোমলমতি শিশুরা যদি এই সময়ে একসাথে ব্যাগ নিয়ে স্কুলে যেতো। সেই ভাবনা থেকে আমরা চুনতি ডট কম এডমিন প্যানেলের কাজ শুরু। চুনতির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, পেন্সিল কাটার ইরেজারসহ একটা সেট শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ইউনিয়ন ও গ্রাম চুনতি, উপজেলা লোহাগাড়া, জেলা চট্টগ্রাম। ইতিবাচক অনুপ্রেরণাদায়ক, সামাজিক ও মানবিক কাজের সর্বজনীন মাচান ‘চুনতি ডট কম’। গ্রাম ভিত্তিক ওয়েবসাইটের পথিকৃত। িি.িপযঁহধঃর.পড়স. চুনতির নিবেদিতপ্রাণ একঝাক তরুণ ও অভিজ্ঞ প্রবীণদের নিয়ে ‘চুনতি ডট কমের’ পথ চলা। আগামি প্রজন্মের জন্য ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ এবং সবাইকে নিয়ে একটা সুস্থ ও সুন্দর আলোকিত সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে চুনতি ডট কম।
প্রতিবছর আয়োজন করে আসছে চুনতি ডট কম ম্যারাথন এবং নানান মানবিক সেবার কার্যক্রম। চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুনতি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই বিতরণ কার্যক্রম চলমান।
চুনতিবাসির মিলনমেলার আয়োজন। চিকিৎসা সহায়তা। লেখা প্রতিযোগিতা ও নানান বিষয়ে প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক বন্ধনে চলমান চুনতি ডটকম এর শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৬ সম্পন্ন হলো ২৪ শে এপ্রিল ২০২৬, শুক্রবার সকাল ৯টায় চুনতি সীরত মাহফিল মিলনায়তনে। নবমবারের মতো আয়োজিত এ উদ্যোগে চুনতির ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ জন সহ ২০১৭ এ শুরু হতে এ পর্যন্ত এ কার্যক্রম এর আওতায় ২৯০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে একটি করে ব্যাগ এবং ছয়টি করে খাতা কলম পেন্সিল ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। চুনতিবাসীর আন্তরিকতা ও সম্মিলিত অংশগ্রহণই আমাদের প্রতিটি উদ্যোগকে প্রাণবন্ত করে তোলে। আমাদের পরবর্তী পরিকল্পনা চুনতির সুবিধাবঞ্চিত মানুষের জন্য কারিগরি প্রশিক্ষণ। কর্মসংস্থানমুখী ও প্রযুক্তিভিত্তিক, যা সরাসরি কর্মসংস্থান নিশ্চিত করে এবং দক্ষ মানবসম্পদ তৈরি করে। ড্রাইভার, সেলাই প্রশিক্ষণ, নার্স প্রশিক্ষণ, অটোমোবাইল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, আর্কিটেকচার, গার্মেন্টস, এগ্রিকালচার, ফিশারিজ ও মেডিকেল টেকনোলজি ইত্যাদির প্রশিক্ষণ এর সহায়তা প্রদান। বাংলাদেশ এর প্রতিটি গ্রামে গ্রামে হোক এমন কর্মমুখী শিক্ষা। যা মানুষকে উৎপাদনশীলতা, শিল্প, বাণিজ্য ও প্রযুক্তির ব্যবহার শিখিয়ে দ্রুত কর্মসংস্থানের উপযোগী করে তোলে। বেকারত্ব দূর করে একটা পরিবারের আয়ের উৎস তৈরি করবে। সুখ শান্তি ও সমৃদ্ধি ভরে উঠুক প্রিয় বাংলাদেশ এর প্রতিটি পরিবার।














