সুইডেনের নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোটের জয়

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

সুইডেনের জাতীয় নির্বাচনে মধ্যবাম বিরোধীদলীয় জোটের কাছে পরাজিত হয়েছে ক্ষমতাসীন ডানপন্থি জোট। খবর বিডিনিউজের।বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসভিটি জানিয়েছে, পার্লামেন্ট নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনার পর বিরোধীদলীয় জোটের জয় নিশ্চিত হয়েছে, যদিও দুপক্ষের মধ্যে ব্যবধান অল্প। রয়টার্স জানিয়েছে, সুইডেনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের দিকে যখন এক শতাংশেরও কম জেলার ভোট গণনা বাকি ছিল, তখন দুই জোটের ভোটের ব্যবধান ছিল ২৬ হাজার ১৬৯টি। এ পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, বিরোধীদলীয় নেতা মাগদালেনা আন্দারশনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বাধীন জোট সুইডেনের পার্লামেন্ট রিক্সদাগের ৩৪৯ আসনের মধ্যে ১৭৫টিতে জয় পেতে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে ভারতের কড়া বার্তা
পরবর্তী নিবন্ধকানাডাকে সহযোগী সদস্য করলে ইইউ’র ওপর ভারি শুল্কের হুমকি ট্রাম্পের