সীতাকুণ্ডে ৭৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নাহার স্কলারশিপের ১১তম পুরস্কার বিতরণ বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৭৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন চবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসাইন ভূঁইয়া এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন স্বীকৃতিস্বরূপ আব্দুল্লাহ আল ফারুককে সম্মাননা স্মারক প্রদানসহ ৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বক্তব্য রাখেন মাস্টার নজরুল ইসলাম ও কপিল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী হাফিজ আহমেদ। বক্তারা বলেন, এ উদ্যোগ সীতাকুণ্ডে শিক্ষার প্রসারে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী প্রেসক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে কল্যাণ সাধনে কাজ করছে রোটারি ফাউন্ডেশন