আগামী ৬ই মে (বুধবার) সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরাস্থ হজরত সৈয়দ মাওলানা কমর আলী শাহ (রাঃ) প্রকাশ ডাল চাউল মিঞার (রাঃ) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফে ভক্তবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য দরগাহর শরীফের বংশধর মতোওয়াল্লি আলহাজ্ব সৈয়দ মোঃ রবিউল হোসাইন মিয়াজী আমন্ত্রণ জানিয়াছেন। ওরশে মানতের টাকা, গরু, মহিষ, মতোয়াল্লির স্বাক্ষরিত রসিদ ব্যতীত অন্য কাকেও প্রদান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













