সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার পন্থিছিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিউল আলম মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিউল আলম (শিশু মিয়া) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুনছুর মেম্বারের বাড়ির বাসিন্দা মনিরুজ্জামানের ছেলে বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৮
পরবর্তী নিবন্ধ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ