সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগির দাবি এ অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকাসহ অন্তত তাদের ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় মুকিম আফজালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল তারেক ও কামরুল হাসান দুই ভাইয়ের ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলে ও মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বসত ঘর পুড়ে সব কিছু শেষ হয়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবার দুটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মী মো.নুরুল করিম বলেন, এ ঘটনায় দুইটি পরিবারের নগদ টাকা এবং আসবাবপত্রসহ আনুমানিক তাদের ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর থেকে কিছুই বের করা যায়নি। এদিকে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, রান্না ঘরের চুলা থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানতে পেরেছি। তবে প্রাথমিক তদন্তে ৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুর ইউনিয়নের বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধসমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে