সিসিএল স্নুকার এন্ড টেন বল পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) এর উদ্যোগে রিটজি গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিসিএল স্নুকার ডাবলস এন্ড টেন বল পুল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৯ মে সম্পন্ন হয়। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ), প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রিটজি গ্রুপের এমডি মীর্জা মো. জামশেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএল নির্বাহী কমিটির সদস্য এবং বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্নুকার ও বিলিয়ার্ড সাব কমিটির কনভেনর ফাহাদ বিন ফারুক। এসময় চিটাগাং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু),মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ সরওয়ার হাসান(টিটু),এডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিলিয়ার্ডস ডাবলসে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন রফিকুর রহমান ও ওয়াসেফ হোসেন খালেদ এবং রানার্স আপ হন সৈয়দ আরশাদুল হক ও সৈয়দ সাজমান (জীবন)। টেন বল সিঙ্গেল ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার আপ হন যথাক্রমে গোলাম সৌরভ চৌধুরী এবং গোলাম সরওয়ার চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে র‌্যাঙ্কিং : রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের
পরবর্তী নিবন্ধচমকস কর্মকর্তাদের সাথে ফারুক-ই-আজমের মতবিনিময়