রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র ক্রিকেট লিগে চিটাগাং ক্রিকেট একাডেমি (সিসিএ) ও ইস্পাহানি ক্রিকেট একাডেমি টানা দুই জয়ে যথাক্রমে ‘ছ’ ও ‘ঙ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার চিটাগাং ক্রিকেট একাডেমি ৬ উইকেটে নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবকে এবং ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৩৪ রানে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। এছাড়া আনুষ্ঠানিকতার ২টি ম্যাচে ও আর নিজাম রোড স্পোর্টিং ক্লাব ৪ উইকেটে মিরসরাই ক্রিকেট একাডেমিকে এবং রয়েল স্পোর্টস একাডেমি ৬৩ রানে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৮ রান করে। জবাবে চিটাগাং ক্রিকেট একাডেমি ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১২০) করে নেয়। নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষে সাজিদ মাহামুদ ২৯, মাহাবুব হোসেন ২১, গাজী তৌফিকুর ১৭ করে। অতিরিক্ত রান হয় ৩০। বোলিংয়ে চিটাগাং ক্রিকেট একাডেমির পক্ষে আল দাইয়ান ওয়াসি,ইয়াছিন আরাফাত এবং আব্দুর নুর প্রত্যেকেই ২টি করে উইকেট পান। জবাবে চিটাগাং ক্রিকেট একাডেমির আল দাইয়ান ওয়াসি ৩৪, মাহির আসহাব অপ: ৩০, জাহিন আহমেদ ২৪ রান করেন। অতিরিক্ত রান হয় ১৪। বোলিংয়ে নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের হয়ে তামিনুল ইসলাম ২টি, আব্দুল্লাহ নুর এবং মোহাম্মদ জোবায়ের প্রত্যেকে ১টি করে উইকেট পান। ।একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় রয়েল স্পোর্টস একাডেমি আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৮ রান করে। জবাবে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি ১৮.১ ওভারে ৬৫ রানে অলআউট হয়। রয়েল স্পোর্টস একাডেমির পক্ষে রায়হান ৪১, কোবায়েত ২১, আবিদ ১৮, রকিবুল ১৩ ও ফরহাদ ১২ রান করেন। অতিরিক্ত রান হয় ১৭। বোলিংয়ে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির সাইফুল ২টি উইকেট লাভ করে। জবাবে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির আমির ২০,আমিন ১২, শাবাব ১২ রান করেন। অতিরিক্ত খাতে ১১ রান হয়। বোলিংয়ে রয়েল স্পোর্টস একাডেমির সালমান কাদের ১২ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ১৭ ওভারে পুননির্ধারিত হয়। এতে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৯ উইকেটে ১১৯ রান করে। জবাবে উদীয়মান ক্রিকেট একাডেমির ইনিংস ১৭ ওভারে ৯ উইকেটে ৮৫ রানে গিয়ে থামে। ইস্পাহানি ক্রিকেট একাডেমির পক্ষে মিশকাতুল ৪৪, তৌসিফ ১৪ এবং লাবিব ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৬ রান। বোলিংয়ে উদীয়মান ক্রিকেট একাডেমির কৈহ্লা ২৪ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া সাদমান ও মাহমুদউল্লাহ ২টি করে উইকেট নেন। জবাবে উদীয়মান ক্রিকেট একাডেমির পক্ষে রাবিব ৩৩ এবং মাহমুদউল্লাহ ১৯ রান করেন। বোলিংয়ে ইস্পাহানি ক্রিকেট একাডেমির তৌসিফ ২২ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া নেওয়াজ ও সাইফুল ২টি করে উইকেট নেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মীরসরাই ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ও আর নিজাম রোড স্পোর্টিং ক্লাব ১৮.১ ওভারে ৬ উইকেটে জয় নিশ্চিত (১২৮) করে। মীরসরাই ক্রিকেট একাডেমির পক্ষে প্রাচুর্য্য ৫০, আইয়ুব ৩৩ এবং দিব্য ১৯ রান করেন। বোলিংয়ে ও আর নিজাম রোড স্পোর্টিং ক্লাবের সুরিয়াম ২ রানে ২টি উইকেট পান। এছাড়া মারুফ ও মালেক ১টি করে উইকেট পান। জবাবে ও আর নিজাম রোড স্পোর্টিং ক্লাবের শাহারিয়ার ৫১, উজাইর ১৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২২ রান। বোলিংয়ে মীরসরাই ক্রিকেট একাডেমির অনন্য দাস ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন।












