সিবিইউএফটি ফিন্যান্স কমিটির দ্বিতীয় সভা

| বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ফিন্যান্স কমিটির দ্বিতীয় সভা গত সোমবার সিবিইউএফটি বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সিবিইউএফটির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সিবিইউএফটি ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন কমিটির সদস্য এএম চৌধুরী সেলিম, মোহাম্মদ ফেরদৌস, এসএম সাজেদুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী প্রমুখ। সভায় সিবিইউএফটির ২০২৪–২৫ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সিবিইউএফটি অডিট সংক্রান্ত কার্যক্রমসহ ওয়েবার পলিসি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্য সভা
পরবর্তী নিবন্ধবিএনপি জনগণের দল কখনো পালিয়ে যায়নি