কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশ (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আজ থেকে চট্টগ্রামে দুইদিন ব্যাপী এক সেমিনার শুরু হচ্ছে। ‘চট্টগ্রাম : অর্থনৈতিক লাইফলাইন ও বাংলাদেশের প্রবেশদ্বার’ শীর্ষক এ সেমিনারে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি থেকে ৫০ জনের বেশি সিনিয়র সাংবাদিক অংশ নিচ্ছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গনি মুনসুর জানিয়েছেন, দেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্ব, সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরাসহ দেশের অর্থনীতিতে চট্টগ্রাম কিভাবে ভূমিকা রাখছে তা তুলে ধরতেই সিজেএ সেমিনারটির আয়োজন করে।











