সিজিএইচএস ফুটসাল কার্নিভাল ৩০ মে শুরু

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চিটাগং গভ: হাই স্কুল (সিজিএইচএস) ফুটসাল কার্নিভাল এসোসিয়েশন আয়োজিত এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় সিজিএইচএস ইস্পাহানি ফুটসাল কার্নিভাল ২০২৬ সিজন থ্রী আগামী ৩০ ও ৩১ মে পিএইচপি টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ২দিন ব্যাপী দিবারাত্রির এই প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকমন্ডলী। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন টুর্নামেন্ট উপলক্ষে গঠিত কমিটির সভাপতি সাবেক কৃতী ফুটবলার মো. নাসিরউদ্দিন ও সম্পাদক গোলাম কাদের মুরাদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্কুলের ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত পড়ুয়া ছাত্রদের নিয়ে ‘ভ্যাটার্ণ’ এবং ২০১১ থেকে ২০২৭ সাল পর্যন্ত ছাত্রদের নিয়ে ‘গ্যালাক্সী’্ত এই দুই বিভাগে প্রায় তিন শতাধিক ছাত্র এই কার্নিভালে অংশ নেবে। এতে ‘ভ্যাটার্ণ’ গ্রুপে ১২ এবং ‘গ্যালাক্সী’ তে ১৬ টি দল অংশ নেবে। ‘ভ্যাটার্ণ’ বিভাগে প্রত্যেক দলে ৭ এবং ‘গ্যালাক্সী’তে ৯ জন করে খেলোয়াড় খেলবে। ২টি বিভাগে প্রাথমিক পর্ব শেষে ৮ টি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ২ দিনই সকাল ৮ টায় খেলা শুরু হয়ে ১১.৩০টা এবং বিকেল ৩ টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩ মিনিট বিরতিসহ ২০ (১০+১০) মিনিট প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে সুদৃশ্য ট্রফি, সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা এবং প্রত্যেক ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে টুর্নামেন্ট কমিটির কোষাধ্যক্ষ মো. রুবায়েত এবং সদস্যদের মধ্যে জয়ন্ত জিকো, মো. আফরাহিম, মো. কায়েস, মো. শোয়েব ও মো. নইমুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ স্বস্ব দলের জার্সি পড়ে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধত্রিমুকুট জিতলেন হামজা চৌধুরী
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে বাংলাদেশকে ১৫০ থেকে ১৬০-এর মধ্যে নিয়ে আসার লক্ষ্য