চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৭৫.১৫ কোটি টাকা। ২,৫১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৬১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬৮.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৭৩৫.৩৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৮.৯৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৩.১১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৯৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৪০৬.২২। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৬১,৪৫২.৭৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৩৮৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, দাম কমেছে ১১২টি আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।







