সিএসইতে লেনদেন ৪.০৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৪.০৪ কোটি টাকা। ১,৯১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৭.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৫৬.৬৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪২.৪৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২৩.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৬৪.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৯,১৭০.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, দাম কমেছে ৯৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির ।

পূর্ববর্তী নিবন্ধএকান্নবর্তীতে একঝাঁক তারকার মিছিল
পরবর্তী নিবন্ধইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত বেড়ে ৫৩