আজ কক্সবাজারে দুদিনের সরকারি সফরে আসছেন মহেশখালীর সোনাদিয়া দ্বীপ পরিদর্শনে আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি আজ সকাল ১১ টায় কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট হয়ে সোনাদিয়া দ্বীপে পৌঁছে বনায়ন কার্যক্রম এবং কচ্ছপ হ্যাচারি স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে স্থানীয় ভিলেজ কনজারভেশন গ্রুপের সাথে বৈঠক করবেন।
গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে একান্ত সচিব মো: আলমগীর হুসাইন স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সাথে সফর সঙ্গী হিসেবে থাকছেন মন্ত্রীর একান্ত সচিব মোঃ মো: আলমগীর হুসাইন ও ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমিন এবং জেলা প্রশাসন ও মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।











