চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, একটি গরুসহ পুড়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার সময় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মুন্সিভিটা এলাকার সামশুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ আজিমুশ শানুল হক দস্তগীর জানান, দুপুরে এলাকার পুরুষ সদস্যরা মসজিদে যখন পবিত্র জুমার নামাজ আদায় করছিল ঠিক তখনই এলাকার সামশুল ইসলামের টিনের বেড়া ও ছাউনিযুক্ত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ঘর গ্রাস করে নেয়। নামাজের পরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।












