চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৪৭.১৫ কোটি টাকা। ১,৮২৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১১.৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬১.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৯৭০.৭৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৪.১৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯১২.৯৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ১৩.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৩০৪.৭৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯২৩,৬৬৪.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৩,৯১৯.১৩ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, দাম কমেছে ৫৫টি আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।






