নগরীর থিয়েটার ইন্সটিটিউটের গ্যালারি হলে গত ২২ মে বোধন আবৃত্তি স্কুলের প্রত্যয়ী ৬৫ আবর্তনের জাগো সুন্দর অনুষ্ঠিত হয়েছে। আবর্তনের গ্রুমিংয়ে ছিলেন পল্লব গুপ্ত ও লিংকন বিশ্বাস। মূল্যায়ন পর্বে ছিলেন ইসমাইল চৌধুরী সোহেল ও গৌতম চৌধুরী। এবারের জাগো সুন্দরে অংশগ্রহণ করেন– অ্যানি গুহ, শারমিন আক্তার, সুমাইয়া ইসলাম, মো. কায়েস, অপর্ণা চৌধুরী, অনিন্দ্য চৌধুরী, তনয়া নাথ, সুরভি চাকমা, সঞ্চিতা দাশগুপ্তা, সৌমিলি, রাজেশ, মুন্নী বড়ুয়া, সুবর্ণা চৌধুরী, তমালিকা বড়ুয়া, রুমি চৌধুরী, পম্পি বড়ুয়া ও সুমি চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন–সুবর্ণা চৌধুরী, সঞ্জয় পাল, সুচয়ন সেনগুপ্ত, শর্মিলা বড়ুয়া, ইভান পাল, হাসিবুল ইসলাম শাকিল প্রমুখ। এবারের প্রত্যয়ী ৬৫ আবর্তনের জাগো সুন্দর সঞ্চালনায় ছিলেন পূর্ণা দাশ। উল্লেখ্য, বোধনের ‘দৃপ্ত ৬৬’ আবর্তনের প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












