সিএসইতে লেনদেন ৪৫.৮৫ কোটি টাকা

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৫.৮৫ কোটি টাকা। ২,৩৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ২৪.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৮০৩.৪৭ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২৪.৯৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৭.৮৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,৪০০.২৯। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬২,৭৩৭.৯৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৩৮৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, দাম কমেছে ১০৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারকের ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহাল নিয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান