সিএসইতে লেনদেন ২৯.৮৮ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৯.৮৮ কোটি টাকা। ২,৩১০ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৬.৯৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬৪.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৭২৫.১৮ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৯.৮২ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৫.৮০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৬.৩৯ কমেছে, যা হলো ২,৪৫২.২৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬৩,৫২৭.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৯,৭০১.৬৩ কোটি টাকা। সিএসইতে ৬১৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, দাম কমেছে ১২৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় ‘গানে গানে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধতেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের জেল