সিএসইতে লেনদেন ২০.৮১ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২০.৮১ কোটি টাকা। ২,৬২৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৮.৪০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৩.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২৭৩.৫৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৭.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৪.৩১তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৯.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৯২.০৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৩৬.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ৩,০৪১.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৮,৬৭১.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৬৯১.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৭ টির, দাম কমেছে ১৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধকফিনবন্দি হয়ে ফিরলেন শাফিন আহমেদ
পরবর্তী নিবন্ধইংল্যান্ডে ছুরি হামলা, শিশুসহ ৮ জন আহত