সিএসইতে লেনদেন ১৮.৮৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৮.৮৪ কোটি টাকা। ১,৬০২ টি লেনদেনের মাধ্যমে মোট ৮১.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৮২.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯১৯.৪৫ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮০.৮৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮২৬.৪৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৭.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৩৬.১৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫২,৬৭৩.৫৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৬,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫১ টির, দাম কমেছে ১১৫ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধএক মঞ্চে গাইবে ৬ ব্যান্ড
পরবর্তী নিবন্ধকট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়