লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, ডিস্ট্রিক্ট গভর্নর টিম এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৬ ২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন সালমা আদিল।
এতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন শওকত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু।সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন এম এ মালেক, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এবং লায়ন এস এম সামসুদ্দিন।বক্তারা ডায়নামিক সিটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, নতুন প্রেসিডেন্ট সালমা আদিলের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও সমপ্রসারিত হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, মানবসেবা, নেতৃত্বের উৎকর্ষ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলাই হবে তাঁর অগ্রাধিকার। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। শেষে লিও ক্লাব অব গোল্ডেন সিটির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












