ছোট পর্দার চলতি সময়ের অভিনেত্রী কেয়া পায়েল। সমপ্রতি তার শারীরিক পরিবর্তন বা প্লাস্টিক সার্জারি নিয়ে সামাজিকমাধ্যমে বেশ গুঞ্জন ও সমালোচনা তৈরি হয়। নেটিজেনদের অনেকের দাবি– সৌন্দর্য বাড়াতে এই অভিনেত্রী চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন! অবশেষে নিজের সার্জারি গুঞ্জন ও ট্রল নিয়ে মুখ খুলেছেন কেয়া পায়েল। সমপ্রতি এক সাক্ষাৎকারে সার্জারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেয়া পায়েল জানান, তিনি জন্মগতভাবেই সুন্দর এবং ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছেন। খবর বাংলানিউজের। তিনি যোগ করেন, তার নিজের একটি বিউটি স্যালন থাকায় সৌন্দর্য নিয়ে আরও বেশি কাজ করার আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য পরিবর্তন আনেন তিনি। এ বিষয়ে কেয়া পায়েল বলেন, কখনো আমার মধ্যে এমন কোনো উদ্দেশ্য ছিল না যে এক্সট্রা কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। কারণ আমি যেমন আছি তেমনই খুশি।













