সাবেক মেয়র মনজুর আলমের বস্ত্র বিতরণ

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম–হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার নিজ বাসভবন মিলনায়তনে নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সনাতন ধর্মের নারী–পুরুষদের মাঝে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন–উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, আকবর শাহ থানা বিএনপির সহ সভাপতি আইয়ুব খান, বিএনপি নেতা ফরিদুল আলম, শফিকুল আলম, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, ইঞ্জিনিয়ার কৃষ্ণ আচার্য, সবিতা বিশ্বাস, সুভাষচন্দ্র দে, আশীস দাস, রবি শংকর, দিলীপ দত্ত, বেবি নন্দী, দীপ্তি রক্ষিত ও রতন দাস প্রমুখ। এসময় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, বাংলাদেশ সকল নাগরিকের সম অধিকার নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। শেষে তিনি সনাতন ধর্মের নারী–পুরুষ সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধজাতির জ্ঞানভিত্তিক ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য