নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক নির্বাচিত সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলপনা গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকার ধানমণ্ডির নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রামের নাসিরাবাদের সমাজ সেবক ইসহাক আলীর প্রথম পুত্র।
গতকাল বাদ জোহর ধানমণ্ডির মধু বাজার বড় মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং নাসিরাবাদ শান্তি ধারা আবাসিক এলাকায় রাত দশটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইয়াছিন আলপনার মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত ও যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












