সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১’শ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন ডা. রাব্বি

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে ১’শ পরিবারের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ–পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। হাসপাতালের চিকিৎসকবৃন্দের সহযোগিতায় ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের আয়োজনে গত শুক্রবার উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। উপহার সামগ্রী বিতরণকালে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মানুষের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী, সরকারী– বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষ বন্যাদুর্গতদের সহায়তা করেছেন। এরই ধারাবাহিকতায় টিম জেনারেল হাসপাতাল ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে সাতকানিয়ার চরতী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১’শ পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গতদের মাঝে লেডিস ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনবীন মেলার দুস্থ জনগোষ্ঠীর মাঝে মশারি বিতরণ