এবার সাজেকে নারী গুলিবিদ্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেকের শুকনোছগড়িতে এবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ঐ নারীর নাম অরুনা চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলির আঘাত লাগে।

এসময় স্থানীয়রা ঐ নারীকে উদ্ধার জরে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহতের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা শটগানের সীসার কার্তুজ ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপ্যাট্রি সিও গুজমান : অগ্নিগর্ভ চলচ্চিত্রকার
পরবর্তী নিবন্ধপলাতক সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার