সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া কামিল মাদ্রাসার সমন্বয় সভা

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

পটিয়ার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া কামিল (এম.এ) মাদ্রাসার সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাঁইদাইর আলহাজ্ব আবুল খায়ের এতিমখানা ও হেফজখানার সভাপতি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক (আহমদ)।

সভায় এম এ হাকিম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ জসিম উদ্দীন, আবু ফারুকী, মফিজুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ এস এম মাহমুদুল হক আনসারী, শিক্ষক প্রতিনিধি হালিমা বেগম ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক শৃংখলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভা
পরবর্তী নিবন্ধসালাউদ্দিন কাদের ছিলেন স্পষ্টভাষী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব