হাটহাজারী উপজেলার কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদরাসা, নূরিয়া গাউছিয়া হেফজ ও এতিমখানার উদ্যোগে সালানা জলসা ও মাহফিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয় ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং তফাজ্জল আহমদ মুনিরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন ধলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর, সাবেক চেয়ারম্যান আলমগীর জামান সি.আই.পি, হাসান শহীদ চৌধুরী মিলন, এজাহার মিয়া চৌধূরী, অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম, ডা. এ কিউ এম অহিদুল আলম, ডা. মুহাম্মদ এনামুল ইসলাম, এইচ এম আলী আবারাহা দুলাল, নাছির উদ্দীন, এম এ রহিম ফারুক মাহমুদী, কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, আবুল হাসান মুহাম্মদ ওজাইর রেজভী প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। শেখ হাসিনার সরকারের সময়ে দেশে বেশি মাদরাসা এমপিওভুক্ত হয়েছে যা অতীতে কখনো হয়নি। মাদরাসা শিক্ষার মান সাধারণ শিক্ষার সাথে সমন্বয় রেখে সকল রকমের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন সরকার। প্রেস বিজ্ঞপ্তি।









