চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে চট্টগ্রাম–০৮ আসনের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–০৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার অন্যতম বড় দৃষ্টান্ত। সিডিএ যেভাবে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক একইভাবে দেশের অন্যান্য সরকারি সংস্থাগুলোকেও আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার সাবেক এমপি শরাফত উল্লাহ বাড়ী সংলগ্ন বিএনপি অফিসে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ওসমান গণি ও তারেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম, জাফর আহমদ, মো. আজম, আশরাফুল ইসলাম, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, চান্দগাঁও থানা মহিলা দলের সভাপতি রাণী বেগম, সাধারণ সম্পাদিকা নাজমা বেগমসহ মজু, ওসমান, আলমগীর এবং বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












