ফটিকছড়িতে এনসিপির খাবার বিতরণ

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় ফটিকছড়িতে কোরআন খতম, দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার দুপুরে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে এনসিপি ফটিকছড়ি উপজেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এনসিপি ফটিকছড়ি উপজেলার প্রধান সমন্বয়কারী হাসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী একরামুল হক। বক্তব্য দেন এনসিপি ফটিকছড়ি উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল্লাহ, মীর মামুন ও আইয়ুব সুমন এবং সদস্য হাফিজ হাসান ও মাওলানা আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শফিউল্লাহ, মোহাম্মদ শাহিন সাকিব, মামুন, সাজ্জাদ, ওমর ফারুক, সাইফুল্লাহ, সাখাওয়াত, আকিব, ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি সংস্থাগুলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধবনে মধু সংগ্রহে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল মরদেহ