শিশু রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সোপান খেলাঘর আসরের উদ্যোগে গত ২২ মে দাশের দিঘির পাড়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোরশেদ মেম্বার।
এতে প্রধান অতিথি ছিলেন খেলাঘর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, সংগঠনের উপদেষ্টা সেহাব উদ্দিন সাইফু, আমির হোসেন মাস্টার অধ্যাপক ভগীরথ দাশ, খেলাঘর বোয়ালখালী শাখার সভাপতি আবুল ফজল বাবুল, রুপন দাশ, ইকবাল হোসেন, মফিজুর রহমান, সোপান খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুর্দশন দাশের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ, পার্থ সারথী, মৃত্যুঞ্জয় দাশ, বাবলা বড়ুয়া, সুকান্ত শীল, অমিত দেব, শ্রীকান্ত দেব, ডালিয়া বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের হয়ে আসতে হবে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










