চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাটহাজারী চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া চৌধুরী আর নেই। গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে হাটহাজারীর চন্দ্রপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ (সোমবার) বাদ মাগরিব মরহুমের কুলখানি হাটহাজারীর চন্দ্রপুরে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।












