সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবর্ধনা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পাইন্দং সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহেদুল হাছান চৌধুরীর বিদায় সংবর্ধনা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর আবু আজম চৌধুরী। তিনি বলেন, শিক্ষক শুধু পেশা নয়, এটি একটি সাধনা। জাহেদুল হাছান চৌধুরী সেই সাধনায় সফল। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকার (অব.) মো. জসিম উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো.আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. ওয়াজিয়া এ.জাহান, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী এবং মো. মফিজুল ইসলাম। বক্তারা বিদায়ী শিক্ষকের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি শুধু পাঠদানই করেননি, বরং শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর ছিলেন। শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে চালু হলো পূর্ণাঙ্গ পেপারলেস পেমেন্ট ব্যবস্থা
পরবর্তী নিবন্ধনিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সমপ্রসারণ কার্যক্রম উদ্বোধন