সবার আগে বাংলাদেশ
ভালোবাসি বাংলাদেশ।
চাষি মাঝি কামার কুমার
জেলে তাঁতী শ্রমিক সুতার
পিয়ন থেকে রাজ অফিসার
সকলেরই প্রিয় দেশ।
ছেলেমেয়ে আনন্দে গায়
মনের সুখে পাঠশালা যায়
ধানকাউনের সোনার দেশের
এইতো শান্তির পরিবেশ।
সূর্য ওঠে পুব আকাশে
হংসমিথুন জলে ভাসে
মায়াপরি ফুলবাগানে
ছড়ায় স্বপ্ন ছোঁয়ায় কেশ।










