ছোট্ট ঘর

শবনম ফেরদৌসী | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

চলো না যাই দূরে কোথাও

নির্জন এক দ্বীপে,

ডিঙি নৌকায় মাছ ধরবো

বড় বড়শির ছিপে।

গোল পাতার ছাউনি দিয়ে

বাঁধবো ছোট্ট ঘর,

খড় কুটো সব জ্বালিয়ে দিয়ে

কাটাবো দিনভর।

বন জঙ্গল খুঁজে আনবো

অজানা সব ফল,

চেখে চেখে খাবো দেখে

বাড়াবো মনোবল।

পূর্ববর্তী নিবন্ধসবার আগে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশরৎ