আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে সম্প্রতি নগরীর বাকলিয়া থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাকলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোরশেদ খানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে বাকলিয়া থানা যুবদলের অন্যতম নেতা মো. শাহিন আলম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল মিয়া এবং সদস্য সচিব মো. শামীম উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে অংশ নেন মো. হিরা, শওকত খান, সৈয়দ আব্দুল কাদের, আজম খান, সাইফুল ইসলাম, মো. আলমগীর, মো. রায়হান, মো. রুবেল ও একরাম। পাশাপাশি ছাত্রদল নেতা মো. আরিফ, বাবু খান, সুমন, বক্করসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিজ্ঞপ্তি।












